২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

হামে আড়াই মাসে প্রাণহানি ৬২৮, আক্রান্ত ৮০ হাজার ছাড়াল

০৮ জুন ২০২৬, ০৪:৩৬ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৪:৩৬ PM
গত ২৪ ঘণ্টায় হামে মারা গেছে ৮ শিশু

গত ২৪ ঘণ্টায় হামে মারা গেছে ৮ শিশু © টিডিসি সম্পাদিত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শেষ ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন হামের উপসর্গ নিয়ে এবং একজন ল্যাব টেস্টে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া চলমান প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে।

আজ সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৯২ জন শিশু সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে। এই সময়ে তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু, যার মধ্যে সর্বোচ্চ ৩৪৬ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ২২১ জন এবং বরিশালে ১৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ হাজার ১৯৪ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আড়াই মাসে মোট মৃত ৬২৮ শিশুর মধ্যে হামের সরাসরি উপসর্গে ৫৩৬ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর ৯২ জন প্রাণ হারিয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৮০ হাজার ১০৪ জনের মধ্যে হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে তীব্র জটিলতা নিয়ে ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ল্যাব টেস্টে মোট ৯ হাজার ৭৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে এ পর্যন্ত মোট ৬১ হাজার ২৭৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬