হামে আরও ৭ শিশুর মৃত্যু, আড়াই মাসে মোট প্রাণহানি ৬২০

০৭ জুন ২০২৬, ০৬:০৭ PM
এ পর্যন্ত ৬২০ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে

এ পর্যন্ত ৬২০ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে © টিডিসি সম্পাদিত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের উপসর্গে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া চলমান প্রাদুর্ভাবে মোট ৬২০ শিশুর প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া এ সময়ে ৬৬ জনের শরীরে ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়েছে। নতুন করে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ৪ জন ঢাকার, একজন চট্টগ্রামের, একজন ময়মনসিংহের এবং একজন খুলনার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের সরাসরি উপসর্গে মারা গেছে ৫২৯ শিশু। আর ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছে আরও ৯১ জন। সব মিলিয়ে আড়াই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।

অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে তীব্র জটিলতা নিয়ে ৬৪ হাজার ২৬৩ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়। অবশ্য চিকিৎসা শেষে এ পর্যন্ত ৬০ হাজার ৮৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬