২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

০৪ জুন ২০২৬, ০৪:৫৭ PM
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬০৫ জনের মৃত্যু হয়েছে

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬০৫ জনের মৃত্যু হয়েছে © টিডিসি ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন হামের উপসর্গে এবং একজন ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ জনে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৫১৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯১ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১৩৬টি শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। একই সময়ে নতুন করে আরও ৬৯ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, যার ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬১ হাজার ১৯৪ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৭ হাজার ১৪২ জন শিশু।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬