২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৩ জনের

০৬ জুন ২০২৬, ০৪:১০ PM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০৪:১১ PM
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬১৩ জন মারা গেছে

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬১৩ জন মারা গেছে © টিডিসি ফটো

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে আরও ৯১৫ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৬১৩ জনের মৃত্যু হলো।

আজ শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার একই সময় পর্যন্ত সারাদেশে মৃত ৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত আক্রান্ত কেউ মারা যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ৫২২ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত মোট ৯১ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৯১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা যাওয়ার পাশাপাশি ল্যাব পরীক্ষায় ১১৭ জনের হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৭৭ হাজার ৭৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৬২০।

এ ছাড়া একই সময়ে মোট ৬৩ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৫৮ হাজার ৯৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬