হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১০ জুন ২০২৬, ০৩:৫৯ PM
গত ১৫ মার্চ থেকে মোট ৬৩৯ জনের মৃত্যু হয়েছে

গত ১৫ মার্চ থেকে মোট ৬৩৯ জনের মৃত্যু হয়েছে © টিডিসি ছবি

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ দেখা গেছে আরও ৯৪৫ জনের শরীরে। আজ বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়া কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৮২ হাজার ২৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৯ হাজার ৯২৭ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৩ হাজার ১৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে ৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। অপর দুইজন সিলেট ও বরিশাল বিভাগের বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে ৯২ জনের। বাকি ৫৪৭ জনই হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬