হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০৭

২০ জুন ২০২৬, ০৪:৩৭ PM
এ নিয়ে মোট ৬৭৭ জনের মৃত্যু হয়েছে

এ নিয়ে মোট ৬৭৭ জনের মৃত্যু হয়েছে © টিডিসি সম্পা;দিত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় এই রোগের উপসর্গ দেখা গেছে আরও ৮০৭ শিশুর শরীরে। এ ছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৮০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৬৭৭ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন একই সময় পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মে থেকে আজ পর্যন্ত মোট হামের উপসর্গ দেখা গেছে ৯১ হাজার ৭৮৯ জনের শরীরে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া মোট রোগীর সংখ্যা ১০ হাজার ২৪৯ জন।

প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫ হাজার ৯০২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ৭১ হাজার ৯৭০ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এ ছাড়া চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত ল্যাব নিশ্চিত হামের কারণে মৃত্যু হয়েছে ৯৩ জনের। তবে শুধু উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জনে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭৭ জনের।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬