১০ জেলা হাসপাতালে যুক্ত হচ্ছে আইসিইউ সেবা, উদ্বোধন কাল

১৩ জুন ২০২৬, ০৪:২৩ PM
আইসিইউ

আইসিইউ © সংগৃহীত

আগামীকাল রবিবার (১৩ জুন) ১০ জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন হতে যাচ্ছে। বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় এসব আইসিইউ চালু করা হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রতিটি আইসিইউতে পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় জনবল দেওয়া হয়েছে। শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীদের জেলা পর্যায়েই উন্নত ক্রিটিক্যাল কেয়ার সেবা প্রদানে এই আইসিইউগুলো এখন প্রস্তুত।

আইসিইউ উদ্বোধন হতে যাওয়া হাসপাতালগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০  শয্যার জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল ও বাগেরহাট জেলা হাসপাতাল।

মন্ত্রণালয় জানিয়েছে, এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এসব আইসিইউ উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত থাকবেন। এ সময় অপর ৯ হাসপাতাল ভার্চুয়ালি সংযুক্ত থাকবে।

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬