লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আগামীকাল আপিল করবে আদ্ দ্বীন

১২ জুন ২০২৬, ০৮:৫৪ PM
আদ্ দ্বীন হাসপাতাল

আদ্ দ্বীন হাসপাতাল © সংগৃহীত

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আগামীকাল শনিবার ই-মেইলের মাধ্যমে আপিল করবে আদ্ দ্বীন হাসপাতাল।

আজ শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন হাসপাতালটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

তিনি লিখেছেন, আদ্ দ্বীন হাসপাতালের আইসিইউ, এন‌আইসিইউ এবং ডেলিভারি রোগীদের জরুরিয়াত বিবেচনায় আগামীকাল ই-মেইলের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল দায়ের করা হবে ইনশাআল্লাহ।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

লাইসেন্স বাতিলের আদেশের পর হাসপাতালটি ছাড়তে শুরু করেছেন রোগীরা। গতকাল থেকে নতুন রোগী ভর্তিও বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। তবে হাসপাতালটির বিভিন্ন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গুরুতর ও আশঙ্কাজনক অন্তত ৬৯ জন রোগীর স্থানান্তর নিয়ে তীব্র জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ ও স্বজনেরা।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬