৬ হাসপাতালে পাঠানো হচ্ছে আদ্-দ্বীনের রোগীদের

১২ জুন ২০২৬, ০৯:৫৭ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৯:৫৮ PM
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ রাজধানীর ৬টি হাসপাতালে রেফার করা হয়েছে। একই সঙ্গে রেফারকৃত রোগীকে তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা প্রদানে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার (১২ জুন) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় এই হাসপাতাল থেকে রেফারকৃত রোগীকে তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।

৬ হাসপাতাল হলো— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬