২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু

০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ PM
হামে আক্রান্ত শিশু

হামে আক্রান্ত শিশু © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও ১০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট হাম আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৮ জন শিশু।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সন্দেজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৬ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২২৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ হাজার ৮৮৩ জন সন্দেহজনক ও ১ হাজার ৩৯৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৬ হাজার ৮৮৩ জন হাম সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৬৩৫ জনকে ছাড় দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে অদ্যাবধি ২১ জন নিশ্চিত ও ১২৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৬ জনই ঢাকা জেলার বাসিন্দা।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬