নতুন স্পিন বোলিং কোচ কোথায় কাজ করবেন, জানাল বিসিবি

০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ PM
মোহাম্মদ রফিক

মোহাম্মদ রফিক © সংগৃহীত

স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাবেক এই স্পিনার ঠিক কোন দলের সঙ্গে কাজ করবেন, তা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। অনেকেই ধারণা করেছিলেন, জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবেই দায়িত্ব পেয়েছেন তিনি। তবে রফিকের দায়িত্বের পরিধি নিয়ে সোমবার (৬ এপ্রিল) বিস্তারিত জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

তার ভাষ্যমতে, 'রফিক (ভাই) মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই। এই ব্যাপারটা আসলে সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।'

নাফীস আরও বলেন, 'উনার এসাইনমেন্ট হলো মেন্টর হিসেবে বিভিন্ন দলের সঙ্গে কাজ করবেন। জাতীয় দল হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে বা বাংলাদেশ টাইগার্স। উনার যে সমৃদ্ধ ক্যারিয়ার ও অভিজ্ঞতা এটা তারকাদের সঙ্গে ভাগাভাগির চেষ্টা করবেন।'

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬