ব্যাটিং নিয়ে মোহাম্মদ রফিকের ‘আক্ষেপ’

১০ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:০১ PM
মোহাম্মদ রফিক

মোহাম্মদ রফিক © সংগৃহীত

বিপিএলে পরাজয়ের 'হেক্সা' পূরণ করেছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে নিজেদের সপ্তম ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পায় দলটি, সেটাও আবার হেভিওয়েট রংপুরের বিপক্ষে। 

এদিন আগে ব্যাট করে ১৪৮ রানে অলআউট হয় নোয়াখালী। জবাবে ১৩৯ রানেই থামে রংপুর। ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতা নিয়ে তাই আফসোস করলেন রংপুরের বোলিং কোচ মোহাম্মদ রফিক।

সংবাদ সম্মেলনে রফিক বলেন, ‘দেখেন আমাদের টার্গেট মোটামুটি ভালোই ছিল। আমরা পাওয়ারপ্লে কিন্তু প্রতি ম্যাচে ভালো করতে পারছি না। এখানে একটু পিছিয়ে আছি। মাঝে একটু রান করলে ২-১ উইকেট গেলে আবার স্লো হয়ে যায়। ওভারঅল, আমাদের ব্যাটিংটা একটু খারাপ হচ্ছে।’ 

নিজেদের বিপর্যয় প্রসঙ্গে রফিক বলেন, ‘সেটাই তো বললাম। আজকে সম্পূর্ণ কিন্তু যে আউটগুলো দেখেছেন ভুল শট চয়েজে আউট হয়েছে। আমাদের যেভাবে দল হয়েছে, চেহারায় কিন্তু খেলা হয় না, খেলা হয় মাঠে। সেখানেই আমরা পিছিয়ে আছি।’  

উল্লেখ্য, ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রংপুর রাইডার্স। অন্যদিকে একমাত্র জয়ে ২ পয়েন্টে টেবিলের তলানিতে নোয়াখালী। এ ছাড়া ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। 

বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950