দেশেই হৃদরোগের সর্বাধুনিক চিকিৎসা, বাংলাদেশ-চীন যৌথ ক্লিনিকের যাত্রা শুরু

● হৃদরোগ ইনস্টিটিউটে যুক্ত হল ৩৯ সিসিইউ ও ১০ শয্যার ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার
● চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে চীন সরকার

০২ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ PM
দেশেই মিলবে হৃদরোগের সর্বাধুনিক চিকিৎসা

দেশেই মিলবে হৃদরোগের সর্বাধুনিক চিকিৎসা © সংগৃহীত

দেশেই হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা দিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। একই সঙ্গে চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) হাসপাতালে বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এ সময় চীনের সহযোগিতায় ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার ও পুনর্নির্মিত করোনারি কেয়ার ইউনিটও (সিসিইউ) উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, রোগীদের বিদেশমুখিতা কমাতে সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে সরকার। গরিব থেকে শুরু করে ধনীরাও যেন এক কাতারে চিকিৎসা নিতে পারে, সেটার জন্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে। এ সময় দেশের চিকিৎসাখাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

255
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা

চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ বেড ও ১০ বেডের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন হয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে। সেই সঙ্গে দেশের চিকৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিবে চীনের বিশেষজ্ঞ দল। এ বিষয়ে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল ও চীনের সরকারে মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান ও এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ইউনান প্রাদেশিক সরকারে পররাষ্ট্র বিষয়ক দপ্তরের উপ-মহাপরিচালক মা জুয়োক্সিন ও চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের ফুয়াই ইউনান হাসপাতালের উপ-পরিচালক শি জিনইয়াং।

চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমু…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে যে কোনো দলের প্রার্থী অংশ নিতে পারবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9