১৪তম গ্রেডের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করলেন স্বাস্থ্য সহকারীরা

০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ PM
স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান নিয়েছেন স্বাস্থ্য সহকারীরা

স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান নিয়েছেন স্বাস্থ্য সহকারীরা © সংগৃহীত

বেতন বৈষম্য নিরসন ও ১৪তম গ্রেডে উন্নীত করাসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন স্বাস্থ্য সহকারীরা। টানা তিনদিন কর্মবিরতিসহ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পরও প্রজ্ঞাপন না আসায় চতুর্থতম দিনে স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান নিয়েছেন তারা। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে অধিদপ্তরের মূল গেটে অন্তত ৫ শতাধিক স্বাস্থ্য সহকারী অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের বেতন বৈষম্য, নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ন্যায্য দাবি মানতে কর্তৃপক্ষের টালবাহানা আর সহ্য করতে রাজি নন তারা। আন্দোলনকারীদের ভাষায়, ২৭ বছর ধরে আশ্বাসে বেঁধে রাখা হয়েছে, এবার আর ফিরে যাওয়া নয়। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব। দাবি মেনে নেওয়া ছাড়া এই সংকটের কোনো সমাধান নেই।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেও কার্যকর কিছুই করেননি। তিনি বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করার সরকারি আদেশ জারি না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে সময়মত টিকা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন অসংখ্য মা ও শিশু। এ প্রসঙ্গে আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য সহকারীরা কখনোই প্রান্তিক জনগোষ্ঠীর টিকাসেবা বন্ধ করতে চাননি। বরং কর্মকর্তাদের অবহেলা ও বৈষম্যের কারণেই তারা কর্মবিরতিতে বাধ্য হয়েছেন।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হল- নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসহ ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা, পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নিধারণের সময় টাইম স্কেল/উচ্চতর স্কেল যুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের যোগ্যতা হিসেবে স্বীকৃতি প্রদান।

সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকত…
  • ১০ নভেম্বর ২০২৬
স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950