শীতে ত্বকের রুক্ষতা দূর করবে বডি বাটার

৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ PM
বডি বাটার

বডি বাটার © সংগৃহীত

শীতকালে ত্বকের রুক্ষতা ও শুষ্কতা বেড়ে যায়। ত্বকের প্রকৃত আর্দ্রতা হারিয়ে যায়। সেই সাথে হারিয়ে যায় ত্বকের প্রাকৃতিক তেলও। এই তীব্র শীতে লোশন বা ময়েশ্চারাইজার পক্ষে ত্বকের আর্দ্রতা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয় না। এক্ষেত্রে বেশ কার্যকারী হতে পারে বডি বাটার।

এতে থাকে ভিটামিন, এসেনশিয়াল অয়েল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট অধিক সময় ধরে ত্বকের ময়েশ্চারাইজার আর হাইড্রেশন ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকেও পুষ্টি জোগায়। ঘরোয়া পদ্ধতিতেই বানানো যেতে পারে এই বডি বাটার। বানানোর পদ্ধতি জেনে নিন-

এর জন্য প্রথমেই প্রয়োজন শিয়া, কোকো নামক বাটার, যা এর মূল উপকরণ। শিয়া গাছের ফল থেকে তৈরি হয় এই বাটার। এর মূল উপকরণ হলো, ১/৪ কাপ শিয়া বাটার; ১/৪ কাপ কোকোয়া বাটার; ১/৪ কাপ নারিকেল তেল; ২ টেবিল চামচ জোজোবা ওয়েল বা অলিভ অয়েল; ১০ ফোঁটা ল্যাভেন্ডারের এসেনশিয়াল অয়েল এবং ২-৩টি ভিটামিন-ই ক্যাপসুল। 

আরও পড়ুন : ‘আপসহীন’ খালেদা জিয়াকে আজ চিরবিদায় জানাবেন দেশের মানুষ

গরম পানির একটি পাত্রের উপর আর একটি পাত্র বসিয়ে তাতে জমাট বাঁধা শিয়া এবং কোকো বাটার নিতে হবে। তাপে বাটার নরম হয়ে গেলে তাপ থেকে সরিয়ে খুব ভাল করে তা ফাটাতে হবে। যতক্ষণ না ক্রিমের মতো হয়ে উঠছে, ততক্ষণ এই প্রক্রিয়া চলবে। এবার এতে মেশাতে হবে নারিকেল তেল। সাথে ২ টেবিল চামচ অলিভ অয়েল বা জোজোবা অয়েল।

এসেনশিয়াল অয়েল, ২-৩টি ভিটামিন-ই ক্যাপসুল ফাটিয়ে তার ভিতরের তরল ঢেলে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল ঘরে ঘরোয়া পদ্ধতির বডি বাটার। এবার এই মিশ্রণটি কাচের পরিষ্কার পাত্রে শীতল ও অন্ধকার স্থানে সংরক্ষণ করতে হবে।

বডি বাটার ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা বৃদ্ধি করে। আর্দ্রতা বৃদ্ধির সাথে সাথে এটি ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতেও সাহায্য করে। শরীরের কিছু অংশ যেমন— কনুই, হাঁটু এবং গোড়ালি খুব দ্রুত রুক্ষ হয়ে যায়। এই জায়গাগুলোতে বডি বাটার মাখলে দ্রুত খসখসে ভাব দূর হয় এবং চামড়া নরম থাকে। সূত্র: আনন্দবাজার।

শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9