গ্যাস-অম্বল থেকে স্বস্তি দেয় মুড়ি, কিন্তু ডায়াবেটিস থাকলে কি খাওয়া নিরাপদ?

০৮ মার্চ ২০২৬, ০৬:৫২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

গ্যাস, অম্বল কিংবা মাইগ্রেনের মতো সমস্যায় অনেকেই ভরসা রাখেন সহজ একটি খাবারের ওপর তা হলো-মুড়ি। হালকা ও সহজপাচ্য হওয়ায় বাঙালির খাদ্যসংস্কৃতিতে মুড়ির আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে বিকেলের খাবারে মুড়ির সঙ্গে চপ, শিঙাড়া বা চানাচুরের সমন্বয় অনেকের কাছেই দারুণ প্রিয়। তবে ডায়াবেটিসে ভুগছেন এমন অনেকের মনেই প্রশ্ন থাকে মুড়ি কি তাদের জন্য নিরাপদ? পুষ্টিবিদদের মতে, ডায়াবেটিক রোগীরাও মুড়ি খেতে পারেন, তবে কিছু নিয়ম মেনে এবং পরিমিত পরিমাণে।

মুড়ির পুষ্টিগুণ:মুড়ি মূলত চাল থেকে তৈরি হলেও এটি বেশ হালকা ও সহজপাচ্য খাবার। এতে ফ্যাটের পরিমাণ খুব কম থাকে। পাশাপাশি মুড়িতে কিছুটা আয়রন ও ফাইবার পাওয়া যায়। অনেকের মতে, গ্যাস বা অম্বলের সমস্যায় মুড়ি খেলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। আবার হালকা মাথাব্যথা বা মাইগ্রেনের সময়ও অনেকেই মুড়ি খেয়ে আরাম পান। এসব কারণেই সন্ধ্যার টিফিন হিসেবে মুড়ি অনেকের কাছে ভালো বিকল্প হিসেবে বিবেচিত হয়।

ডায়াবেটিকরা কখন মুড়ি খাবেন?
পুষ্টিবিদ পম্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডায়াবেটিস থাকলেও মুড়ি খাওয়া পুরোপুরি নিষিদ্ধ নয়। তবে সময় ও পরিমাণের দিকে নজর দিতে হবে। তার মতে, অনেকের অভ্যাস থাকে সকালে দুধ-মুড়ি দিয়ে নাশতা করার। কিন্তু ডায়াবেটিস থাকলে সকালে মুড়ি খাওয়া ঠিক নয়। কারণ সকালে শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণে মুড়ির উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স প্রভাব ফেলতে পারে। ডায়াবেটিকদের জন্য মুড়ি খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো বিকেলের জলখাবার।

মুড়ির সঙ্গে কী খাবেন?
ডায়াবেটিকদের জন্য মুড়ি আরও স্বাস্থ্যকর করতে এর সঙ্গে তেলেভাজা খাবার এড়িয়ে চলা জরুরি। চপ, শিঙাড়া বা ভুজিয়ার বদলে মুড়ির সঙ্গে যোগ করা যেতে পারে সেদ্ধ ছোলা, শসা, পেঁয়াজ, টম্যাটো। এভাবে খেলে মুড়ির সঙ্গে ফাইবার ও পুষ্টিগুণ বাড়ে, যা শরীরের জন্য তুলনামূলক বেশি উপকারী।

লবন দেওয়া মুড়ি খাওয়ার আগে সতর্কতা: বাজারে পাওয়া অনেক মুড়িতে অতিরিক্ত লবণ মেশানো থাকে। নিয়মিত বেশি লবণযুক্ত মুড়ি খেলে শরীরের জন্য তা ক্ষতিকর হতে পারে। তাই মুড়ি কেনার সময় এতে অতিরিক্ত নুন আছে কি না, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

মুড়ি একটি হালকা ও সহজপাচ্য খাবার হলেও ডায়াবেটিস থাকলে তা খেতে হবে পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে। তেলেভাজা খাবারের সঙ্গে না খেয়ে সবজি বা সেদ্ধ ছোলার সঙ্গে মিশিয়ে খেলে মুড়ি হতে পারে তুলনামূলক স্বাস্থ্যকর বিকেলের খাবার। ‌[সূত্র: আনন্দবাজার]

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬