দেশে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছেই

১৫ জুন ২০২২, ০৫:০৪ PM
নমুনা সংগ্রহ

নমুনা সংগ্রহ © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩২ জন । এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনে।

বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ পাঁচ হাজার ৫০৪ জন। এ সময় পাঁচ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

আরও পড়ুন: ‘বিছানা ভাগাভাগি করে থাক, না হয় হল ছাড়’

গত বৃহস্পতিবার করোনা শনাক্ত হয় ৫৯ জনের। শুক্রবার তা বেড়ে হয় ৬৪ জন, শনিবার তা আরো বেড়ে দাঁড়ায় ৭১ জনে। রবিবার ১০৯ জন, সোমবার তা বেড়ে ১২৮ জনে দাঁড়ায়, মঙ্গলবার ১৬২ জন। আজ বুধবার তা বেড়ে দাঁড়াল ২৩২ জনে।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬