নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ AM
বাংলাদেশের পাসপোর্ট

বাংলাদেশের পাসপোর্ট © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর প্রকাশিত ২০২৬ সালের সাম্প্রতিক র‍্যাঙ্কিং অনুযায়ী, আগের ৯৩তম অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৫তম। 

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে যাতায়াত করতে পারবেন। এর মধ্যে কিছু দেশে সরাসরি ভিসামুক্ত প্রবেশাধিকার এবং কিছু দেশে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পাওয়া যাবে। তবে কয়েকটি দেশের ক্ষেত্রে যাত্রার আগে ই-ভিসা সংগ্রহ করতে হবে।

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে— ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কম্বোডিয়া, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস, ফিজি এবং জ্যামাইকা। এছাড়াও বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউই, সামোয়া, সিয়েরা লিওন, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।

আরও পড়ুন: দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?

হেনলি পাসপোর্ট ইনডেক্সের নতুন তালিকায় এককভাবে শীর্ষস্থান দখল করে রেখেছে সিঙ্গাপুর। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন এবং চতুর্থ অবস্থানে যৌথভাবে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, স্পেন ও সুইজারল্যান্ডসহ বেশ কিছু ইউরোপীয় দেশ।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানসহ অধিকাংশ দেশের সূচকেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। সাধারণত কোনো দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা এর তথ্যের সাহায্যে এই বৈশ্বিক সূচক তৈরি করা হয়। 

‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬