‘পাসপোর্টে এখনও বঙ্গবন্ধুর মাজার-সেতু-নভোথিয়েটার’, ক্ষোভ রাশেদ প্রধানের

২৮ মার্চ ২০২৬, ০৮:৩৫ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৮:৫২ PM
বাংলাদেশি পাসপোর্টে শেখ মুজিবুর রহমানের ছবি, ইনসেটে রাশেদ প্রধান

বাংলাদেশি পাসপোর্টে শেখ মুজিবুর রহমানের ছবি, ইনসেটে রাশেদ প্রধান © টিডিসি সম্পাদিত

বাংলাদেশি পাসপোর্টে শেখ মুজিবুর রহমানের মাজার, মুজিবনগর স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু সেতু,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইটের জলছাপ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে শেখ মুজিবুর রহমানের মাজারসহ বঙ্গবন্ধু স্মৃতিসম্বলিত বাংলাদেশি পাসপোর্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ প্রধান বলেন, ইউনুস সরকার এলো এবং গেল। ম্যানেজ ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করল। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হওয়ার ১ বছর ৭ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আমরা ‘বাকশালী মুজিবময়’ বাংলাদেশ থেকে মুক্ত হতে পারলাম না। আমার এক ভাই (রাকিবুজ্জামান) তার সদ্য প্রাপ্ত পাসপোর্টের ছবি আমার সাথে শেয়ার করল, যেখানে দেখা যাচ্ছে:

পৃষ্ঠা ১২-১৩: বঙ্গবন্ধু সমাধি সৌধ; পৃষ্ঠা ১৬-১৭: মুজিবনগর স্মৃতিসৌধ; পৃষ্ঠা ২৮-২৯: বঙ্গবন্ধু সেতু; পৃষ্ঠা ৩০-৩১: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার; পৃষ্ঠা ৩২-৩৩: বঙ্গবন্ধু স্যাটেলাইট। ইমোশনাল হলে চলবে না। বিনয়ের সাথে জানতে চাই, সংবিধান অনুযায়ী হালাল পাসপোর্টের ব্যাপারে আইন কি বলে?

জানা গেছে, গত বছর ই-পাসপোর্টে থাকা বিদ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার, নৌকা, জলছাপসহ অন্যান্য ছবির পরিবর্তন করে দেশের প্রাকৃতিক সম্পদের ছবি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬