দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?

১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ AM
সোনার দাম কমেছে

সোনার দাম কমেছে © সংগৃহীত

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে মূল্যবান এই দুই ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন এই দাম আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর রয়েছে।

সবশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা ও ১৭৫ টাকা কমিয়েছে সংগঠনটি। সেই দামেই আজও বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা এক দিনের ব্যবধানেই অনেকটা কমে আসলো।

স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩১ বার বাড়ানো এবং ২৩ বার কমানো হয়েছে। অন্যদিকে রুপার দাম এ বছর ৩৩ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার সমন্বয় করেছিল বাজুস।

বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬