সোনার দামে বড় পতন

০৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৮৯ টাকা।

এর আগে বুধবার (৮ এপ্রিল) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। ২১ ক্যারেটে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে দাম দাঁড়ায় ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা। ১৮ ক্যারেটে ৫ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা, যা বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটে ১৭৫ টাকা কমিয়ে দাম হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। ১৮ ক্যারেটে ১১৬ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১১৭ টাকা কমিয়ে প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬