দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?

১৪ এপ্রিল ২০২৬, ১০:১৬ AM
সোনার দাম কমেছে

সোনার দাম কমেছে © সংগৃহীত

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে মূল্যবান এই দুই ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন এই দাম আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর রয়েছে।

সবশেষ গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ১৭৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

আরও পড়ুন: ফের আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান

এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা এক দিনের ব্যবধানেই অনেকটা কমে আসলো।

স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩১ বার বাড়ানো এবং ২৩ বার কমানো হয়েছে। অন্যদিকে রুপার দাম এ বছর ৩৩ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার সমন্বয় করেছিল বাজুস।

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
  • ১২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১২ মে ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9