ফের আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান

১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৭ AM
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা

ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা © সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দীর্ঘ অচলাবস্থা নিরসনে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে। 

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ম্যারাথন আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার সময়সীমা নিয়ে দুই পক্ষ ভিন্ন অবস্থানে থাকায় কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই ফিরে আসে। সেই আলোচনার ধারাবাহিকতায় এবার নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত সোমবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র তেহরানকে আগামী ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তার আনুষ্ঠানিক জবাবে মাত্র ৫ বছরের জন্য এই স্থগিতাদেশে রাজি হওয়ার কথা জানায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই ৫ বছরের প্রস্তাবকে ‘পর্যাপ্ত নয়’ উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাবও নাকচ করে দিয়েছে। এর পরিবর্তে তেহরান ইউরেনিয়ামকে লঘু বা পাতলা করার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, তেহরান যেকোনো সময় এই প্রক্রিয়া পাল্টে পুনরায় সমরাস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম তৈরি করতে সক্ষম হবে। 

বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার পরবর্তী ধাপ নিয়ে যোগাযোগ অব্যাহত থাকলেও এর আগে কোনো নির্দিষ্ট সময়সূচী নির্ধারিত হয়নি। তবে এপি-র নতুন তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের সম্ভাব্য এই বৈঠকটি দুই দেশের মধ্যকার বর্তমান উত্তেজনা প্রশমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9