সাবেক দুই ছাত্রদল সভাপতি-সম্পাদক রাজিব-হাবিবের মন্ত্রিত্ব বণ্টন

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ PM
হাবিবুর রশিদ ও  রাজিব আহসান

হাবিবুর রশিদ ও রাজিব আহসান © টিডিসি ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দুই শীর্ষ নেতা রাজিব আহসান ও হাবিবুর রশিদের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি-কে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মো. রাজিব আহসান এমপি-কে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে এই দপ্তর বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, 'সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত ০২ জন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বন্টনের অভিপ্রায় ব্যক্ত করেছেন।' এই অভিপ্রায়ের প্রেক্ষিতেই ছাত্রদলের সাবেক এই দুই শীর্ষ নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

সিনিয়র সহকারী সচিব অজিত দেব স্বাক্ষরিত এই চিঠিতে দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ জানানো হয়েছে। আদেশের অনুলিপি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকেও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬