আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ PM
উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ © সংগৃহীত ও সম্পাদিত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বিকেলে (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

এদিকে খালি হওয়া তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছে সরকার। সন্ধ্যায় দায়িত্ব পুনরায় বন্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদিলুর রহমান খান আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও সামলাবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।

অন্যদিকে আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আসিফ নজরুল।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬