উপদেষ্টা পরিষদের মধ্যাহ্নভোজে আসিফ, বললেন, জনগণের ভালোবাসাই আমার শক্তি

১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ PM
ড. মুহাম্মদ ইউনূস ও আসিফ মাহমুদ

ড. মুহাম্মদ ইউনূস ও আসিফ মাহমুদ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজে তিনি উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে অংশ নেন। নিজস্ব ফেসবুকে সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেন আসিফ এবং দায়িত্ব পালনের গত ষোল মাসের অভিজ্ঞতাও তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিগত ষোল মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাধা, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে দায়িত্ব পালন করেছি।’

তিনি আরও জানান, ‘জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার চেষ্টা করেছি। অনেক উদ্যোগ, কাজের প্রশংসা ও সমালোচনা এসেছে। তবে আপনারা দেখেছেন শুধু End result—নেপথ্যের পরিশ্রম ছিল অনেক কঠিন এবং কষ্টসাধ্য।’

আসিফ বলেন, ‘গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির উপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে প্রতিশোধ ও রোষানলের শিকার হয়েছি, ভবিষ্যতেও হতে পারি। কিন্তু জনগণের ভালোবাসা, সমর্থন ও আস্থাই আমার শক্তি। তাই এখন আর ভয় পাই না।’

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950