দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ-মাহফুজের তদন্ত চায় যুব অধিকার পরিষদ

১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ PM
উপদেষ্টা মাহফুজ ও আসিফ

উপদেষ্টা মাহফুজ ও আসিফ © সংগৃহীত

সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্ত দাবি করেছে যুব অধিকার পরিষদ। দুর্নীতির অভিযোগ আমলে না নিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ‘দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে।

মাহফুজ আলমের পিএস এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছে। তাই এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।’

বক্তারা অভিযোগ করেন, দুদক যে সরকারই ক্ষমতায় আসে, সেই সরকারের ছায়াতলে থেকেই কাজ করে। যে কারণে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।

এদিকে দুদকের সামনে আসিফ মাহমুদ-মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবিতে ‘ছাত্র-জনতার’ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে দুদকের সামনে প্রতিবাদ সমাবেশে সদ্য পদত্যাগ করা দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্র প্রকাশের দাবি করা হয়।

 

 

 

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9