কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আল্টিমেটাম ১১ দলের

১৪ মার্চ ২০২৬, ০১:৩৯ PM
সাংবাদিকদের ব্রিফিং

সাংবাদিকদের ব্রিফিং © সংগৃহীত

আগামীকাল রবিবার (১৫ মার্চ) এর মধ্যে সরকারের কাছে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার স্পষ্ট ব্যবস্থা নিতে আল্টিমেটাম দিয়েছে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটি। শনিবার (১৪ মার্চ) রাজধানীতে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, তারা আগামীকাল সরকারের কাছে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার স্পষ্ট ব্যবস্থা নিতে আল্টিমেটাম দিয়েছে। যদি এই সময়সীমার মধ্যে অধিবেশন না ডাকা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হবে।

জোটের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় সংসদে শপথ নেওয়া হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন এখনও ডাকা হয়নি। ৭০ শতাংশ মানুষের রায় এবং জুলাই সনদ অনুযায়ী এই অধিবেশন ডাকা রাষ্ট্রীয় দায়িত্ব। সরকার যদি আগামীকালও তা না করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।

তিনি আরও জানান, সংসদে বিরোধী দলের সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন। তবে সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হবে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা সরকারের অবহেলা সহ্য করতে পারবেন না।

ড. আজাদ বলেন, আগামীকাল ৩০ দিন পূর্ণ হওয়ার পরও যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয়, তাহলে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে রাজপথে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সম্মান, মর্যাদা ও ভোটাধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা হবে ইনশাআল্লাহ।

বৈঠকে জোটের প্রতিনিধিরা সরকারের পদক্ষেপ, প্রশাসনিক নিয়োগ ও স্থানীয়ভাবে দলীয়করণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জনমতের প্রতি অবহেলা বন্ধের দাবি জানিয়েছেন।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬