আসিফকে রাজনীতিতে স্বাগত জানাই: নুর

১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ PM
আন্দোলনের সময় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আন্দোলনের সময় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০-২৫ দিনের আন্দোলনের কোনও নেতা নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।

আসিফকে রাজনীতিতে স্বাগত জানিয়ে নুরুল হক নুর লিখেছেন, ‘আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০-২৫ দিনের আন্দোলনের কোনও নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন।’

আরও পড়ুন: বিএনপির ‘পূর্ণ আশীর্বাদে’ নির্বাচন করতে চান রাশেদ খাঁন, ভিন্ন চাওয়া অন্যদের

অফিসিয়ালি এখনও কোন রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে উল্লেখ করে  গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।’

নকআউট পর্বে বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মা…
  • ০৩ জুলাই ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
বলের ভেতরের চিপই কি রোনালদোকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখল
  • ০৩ জুলাই ২০২৬
অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝ…
  • ০৩ জুলাই ২০২৬
পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence