নারী নির্যাতন মামলায় মুফতি কাশেমীর জামিন নামঞ্জুর 

২৪ নভেম্বর ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০১ PM
মুফতি মামুনুর রশিদ কাসেমী

মুফতি মামুনুর রশিদ কাসেমী © সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার শরিয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

স্ত্রীর করা মামলায় গতকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসা থেকে মুফতি কাসেমীকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্–দক্ষিণ) তরিকুল ইসলাম বলেন, গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়।

প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬