সড়কে প্রাণ গেলো সেনা সার্জেন্টের

০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ AM
প্রাণ গেলো সেনা সার্জেন্টের

প্রাণ গেলো সেনা সার্জেন্টের © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনপাড়া–লালপুর সড়কের বাহিমালি ফার্ম এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন এবং ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বনপাড়ার দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ইজিবাইকে করে মামুনুর রশিদ লালপুর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বনপাড়া-লালপুর সড়কের বাহিমালী এলাকায় পৌঁছালে লালপুরের দিকে যাওয়া একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজি বাইকের যাত্রী সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বনপাড়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, নিহত ব্যক্তি সেনাবাহিনীর সদস্য হওয়ায় সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছেন। মরদেহটি স্থানীয় হাসপাতাল চত্বরে রাখা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬