উঠান থেকে শিয়ালে টেনে নিয়ে গেল শিশু, অতঃপর...

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ PM
উঠান থেকে শিয়ালে টেনে নিয়ে গেল শিশু

উঠান থেকে শিয়ালে টেনে নিয়ে গেল শিশু © সংগৃহীত

কিশোরগঞ্জ সদরে শিয়ালের কামড়ে হুমায়রা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটিকে বাড়ির উঠান থেকে শিয়াল টেনে নিয়ে যায় বলে জানান স্বজনরা। হুমায়রা একই এলাকার গাড়িচালক হুমায়ুন কবিরের মেয়ে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে বাড়ির উঠান থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় ওই শিয়াল।

জানা যায়, রাতে মায়ের কোলে বসে খেলতে খেলতে হুমায়রা বায়না ধরে বড় চাচা গোলাম মোস্তফার ঘরে যাওয়ার জন্য। মা চায়না আক্তার চাচা গোলাম মোস্তফার ঘরে মেয়েকে দিয়ে ফিরে আসেন। কিছুক্ষণ পর আবার মাকে ডাকতে বের হয় ছোট্ট হুমায়রা।

চাচার ঘর থেকে একা মায়ের কোলে ফেরার পথে ঘরের উঠান অতিক্রম করতেই অন্ধকারে ওঁৎ পেতে থাকা একটি শিয়াল ঝাঁপিয়ে পড়ে হুমায়রার ওপর। মুহূর্তেই শিশুটিকে গলায় কামড়ে টেনে নিয়ে যায় ঝোপের আড়ালে। প্রথমদিকে কেউ কিছু বুঝতে না পারলেও মা বেশ কিছুক্ষণ পর চাচার ঘরে গিয়ে জানতে পারেন-হুমায়রা অনেক আগেই বের হয়ে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পরিবারে। শুরু হয় খোঁজাখুঁজি।

পরে ঘরের পেছনের ঝোপে হুমায়রার ক্ষতবিক্ষত নিথর দেহ পাওয়া যায়।

হুমায়রার চাচি সমলা আক্তার বলেন, ‘হুমায়রাকে চাচার ঘরে দিয়ে আসেন তার মা। কিছুক্ষণ পর আবার মায়ের কাছে ফিরতে চেয়ে চোখের আড়ালে ঘর থেকে একা একা বের হয়ে যায় শিশুটি। আমরা কেউ বলতে পারি না। পরে ঘরের পেছনে গিয়ে হুমায়রার মরদেহ পড়ে থাকতে দেখি। পুরো শরীরে নখের আঁচড়, কামড়ের দাগ দেখা যায়।’

হুমায়রার বাবা হুমায়ুন কবির বলেন, ‘ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানানো হয়। আমার তিনটা ছেলে আর একটাই মেয়ে ছিল।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশু হুমায়রার এমন মৃত্যুর সংবাদ আমার জানা নেই। বিষয়টির খোঁজ নিয়ে দেখছি।’

চীনের বুলেট ট্রেনগুলো দেশে আনার কথাবার্তা চলছে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর জুতার মালা পরে ক্যাম্পাসে ঘোরানো ছাত্রলীগ নেতা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন শঙ্কা!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9