দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জাপানি সেনার দেহাবশেষ তুলে দেশে ফেরত

০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ AM
চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে

চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে © আইএসপিআর

চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিহত ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ উত্তোলন ও জাপানে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ১৭ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে দেহাবশেষ উত্তোলন কার্য পরিচালনা করে। পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। খননকার্যের তত্ত্বাবধান ও নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা এবং খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক।

দেহাবশেষ উত্তোলনের পর ২৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল নিহত জাপানি সৈনিকদের প্রতি যথাযোগ্য সামরিক মর্যাদা প্রদর্শন করে গার্ড অব অনার প্রদান করে। পরে দেহাবশেষগুলো জাপানে পাঠানো হয়।

আইএসপিআর আরও জানায়, এর আগে ২০২৪ সালে জাপানের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছিল।

রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬