বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী স্কুলছাত্র নিহত

২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ AM
রাকিব মোল্লা নামে এক স্কুলছাত্র নিহত

রাকিব মোল্লা নামে এক স্কুলছাত্র নিহত © সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় রাকিব মোল্লা (নবম শ্রেণি) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রবিন আহত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মোল্লা উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে এবং রমজানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত রবিন একই গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ, স্থানীয় এবং পারিবারিক সূত্র জানান, নিজ গ্রাম থেকে রাকিব মোটরসাইকেল চালিয়ে বন্ধু রবিনকে নিয়ে কালকিনির দিকে যাচ্ছিল। পথে শিকারমঙ্গল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9