দিনাজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

২২ নভেম্বর ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৪ PM
দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুর জেলার মানচিত্র © টিডিসি সম্পাদিত

দিনাজপুরের নসিপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুর–পঞ্চগড় মহাসড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর শহর থেকে আটজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কাহারোলের কান্তজিউ মন্দিরের রাসমেলা উৎসবে যাচ্ছিল। পথে গম গবেষণা কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

এলাকাবাসীর অভিযোগ, গেটলক বাসগুলো রুটে যত্রতত্র যাত্রী তোলার কারণে সময় নষ্ট করে এবং পরে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত গতিতে গাড়ি চালায়। এসব অনিয়ন্ত্রিত গতিই প্রায়শই দুর্ঘটনার কারণ হয় বলে দাবি তাদের।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক রেজাউল করিম ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬