ট্রাকচাপায় প্রাণ হারালেন ইজিবাইকচালক

১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জে ট্রাকচাপায় হাশেম শেখ (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম-আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত হাশেম শেখ মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের এদোন শেখের ছেলে। খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক টেকেরহাট যাওয়ার পথে সাতপাড় এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক চালক হাশেম শেখ গুরুতর আহত হন।

আরও পড়ুন : শেখ হাসিনাসহ ৩ জনের ভাগ্য নির্ধারণ আজ

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬