ফরিদপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত

২৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ PM
শাহিদা আক্তার

শাহিদা আক্তার © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের বাসের চাপায় শাহিদা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্রঘটনা ঘটে।

নিহত শাহিদা আক্তার সুয়াদী গ্রামের প্রবাসী শাহাদাত শেখের মেয়ে। তিনি ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদিপ্রবাসী শাহাদাত শেখের পাঁচ মেয়ের মধ্যে শাহিদা সবার বড়। তিনি সকালে কোচিং করার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে সুয়াদী বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাসচাপায় ঘটনাস্থলেই শাহিদা মারা যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ‘বাসচাপায় পথচারী কলেজছাত্রী সাহিদা ঘটনাস্থলেই নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬