সকালেই সড়কে প্রাণ গেল ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীর

২৮ নভেম্বর ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১৩ PM
নিহত শিক্ষার্থী আপনান আলম সাকিব

নিহত শিক্ষার্থী আপনান আলম সাকিব © সংগৃহীত

রাজধানীতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী আপনান আলম সাকিব। তিনি আইন বিভাগের ব্যাচ ৫৪-এর সদ্য স্নাতক শিক্ষার্থী ছিলেন। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঢাকায় একটি বাইক দুর্ঘটনায় নিহত হন তিনি।

ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে এক শোকবার্তায় জানায়, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ব্যাচ ৫৪-এর সদ্য স্নাতক আপনান আলম সাকিব শুক্রবার, ২৮ নভেম্বর তারিখে আমাদের মাঝে নেই।

বিশ্ববিদ্যালয় শোকবার্তায় আরও উল্লেখ করেছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ আল্লাহ তাআলা তার আত্মাকে চিরশান্তি দিন এবং জান্নাতের উচ্চতম স্থান দান করুন, এছাড়া তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দিন। বিশ্ববিদ্যালয় ও সহপাঠীরা তার আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950