ইসরায়েলি হামলায় সিরিয়ায় দুই শিশুসহ নিহত ১৩

২৮ নভেম্বর ২০২৫, ০৩:০৭ PM
সিরিয়ায় হামলার পর

সিরিয়ায় হামলার পর © সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় ভোররাতে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। একইসঙ্গে সংঘর্ষে ইসরায়েলের কয়েকজন সেনা সদস্যও আহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলাবর্ষণের কারণে বেইত জিন এলাকার বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পুরো এলাকাজুড়ে ইসরায়েলি ড্রোন টহল দিতেও দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বেইত জিনকে লক্ষ্য করে আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে। ইসরায়েলি অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি সূত্র দাবি করেছে, তাদের দুই সেনা সদস্য আহত হয়েছে এবং দুইজন সিরীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

পরে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বেইত জিনে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীকে স্থানীয়রা ঘেরাও করলে বিমান ও আর্টিলারি হামলার মাধ্যমে সেনাদের সরে আসার পথ তৈরি করা হয়। এতে সিরীয়দের প্রাণহানি আরও বেড়ে যায়।

পরবর্তীতে জানা যায়, মোট ছয়জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬