সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

২৯ নভেম্বর ২০২৫, ০৫:০৫ AM
হৃদয় হোসেন ও  নাজমুল হাসান

হৃদয় হোসেন ও নাজমুল হাসান © সংগৃহীত

লক্ষ্মীপুরের জেলার রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার মধ্যবর্তী রামগঞ্জ–হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) এবং একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। হৃদয় ঘটনাস্থলেই মারা যান। নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড‌ করেন। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় আনা হয়। পরে আহত যুবককে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশাচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে, তাকে আটক করা যায়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: নিহত
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬