আজ সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়

০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ AM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

সিলেট ও নরসিংদীর বিভিন্ন এলাকায় আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছের শাখা-প্রশাখা কাটার প্রয়োজনীয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। একই দিন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, টিলাগড় সরকারি কলেজ, মালুয়া হাউজ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন প্রকৌশলী রাজ্জাক। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।

এদিকে নরসিংদীতেও একই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতির চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশনের আওতাধীন এলাকায় বুধবার সড়ক ও জনপথের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক লাইন স্থানান্তর কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

৩৩ কেভি সুইচিং স্টেশনের সহকারী জেনারেল ম্যানেজার জানান, চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন হতে শিবপুর, বিসিক, মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন হতে মরজাল, নারায়ণপুর ও কুলিয়ারচর আউটগোয়িং ৩৩ কেভি ফিডার, শিলমান্দী উপকেন্দ্রের শিলমান্দী, শিবপুর ১১ কেভি ফিডার (আংশিক), বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া, সৈয়দনগর ১১ কেভি ফিডার সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত শাটডাউন এ থাকবে।

৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রথম মানুষ হজরত আদম (আ.) এর ভাষা কী ছিল?
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলের চিঠিতে স্মারক নাম্বার ভুল, যা বলছ…
  • ০২ নভেম্বর ২০২৬