আজ সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৭ নভেম্বর ২০২৫, ০৬:৫০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে টানা দুই দিন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১-এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৭ ও ২৯ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস ও জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্প ব্যবস্থায় সচল রাখা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গাজীপুর পবিস–১-এর কালীগঞ্জ জোনাল অফিস। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬