শনিবার সকাল থেকে টানা ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়

২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

শনিবার সকাল থেকে টানা ৯ ঘণ্টা সিলেট ও গাজীপুরের নির্দিষ্ট কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে পূর্বঘোষণা অনুযায়ী, কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর, কাস্টঘর, সোবাহনাীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। একই সময়ে ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।

নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করেছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।

এছাড়া, জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায়ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কালীগঞ্জ, সেভেন রিংস ও জাংগালিয়া এলাকায় রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence