নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করল পল্লী বিদ্যুতায়ন বোর্ড

২৪ নভেম্বর ২০২৫, ০২:৩৪ PM
পরীক্ষায় সময়সূচি প্রকাশ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পরীক্ষায় সময়সূচি প্রকাশ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড রাজস্ব খাতভুক্ত ‘ফোরম্যান (কারিগরি)’ পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে সময়সূচি বিষয়ক এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র—

আগামী ২৮ নভেম্বর ২০২৫, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রাজধানীর কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা-১২২৯ কেন্দ্র হবে এ পরীক্ষা।

লিখিত (রচনামূলক) পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র—

আগামী ২৯ নভেম্বর ২০২৫, বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রশিক্ষণ একাডেমি ভবন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

মৌখিক পরীক্ষার পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র—

আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৪টা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন)-এর অফিস কক্ষ, সদর দপ্তর ভবন (৩য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ কেন্দ্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

প্রার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা—

*প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদের এই ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে সংগ্রহ করতে হবে। পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে;

*পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না;

*পরীক্ষা শুরুর ন্যূনতম ৩০ মিনিট পূর্বে প্রার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

সময়সূচি বিষয়ক বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬