আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যে যে জেলায়

২২ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (২২ নভেম্বর) সিলেট নগরীর বহু এলাকায় এবং সুনামগঞ্জের তাহিরপুর অঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

শুক্রবার (২১ নভেম্বর) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট-৪ বিক্রয় ও বিতরণ বিভাগ এবং সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

বিউবোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরীর পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, তারাপুর, শ্রাবনী, নিকুঞ্জ লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট নার্সিং কলেজ ও হোস্টেল, লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, মদিনা টাওয়ার, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি, কুমারগাঁও, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াপাড়া, আখালিয়া, কালিবাড়ী, পনিটুলা, লন্ডনি রোড, নরসিংটিলা, এতিম স্কুল রোড, আখালিয়াঘাট, দুদক অফিস, সমাজ সেবা অধিদফতর, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার ব্রাহ্মণশাসন, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, দুর্সকি, ভাটা বাজার, উপরপাড়া ও কোরবার টিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তারা দ্রুততার সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার আশ্বাস দিয়েছে।

অন্যদিকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকাতেই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ গ্রিড থেকে তাহিরপুর উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং লাইনের পাশে থাকা গাছের ডালপালা কর্তনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সহকারী ম্যানেজার আলাউল হক সরকার।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬