আজ টানা ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯ নভেম্বর ২০২৫, ০৭:১৫ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার ও বিতরণ লাইন জরুরি সংস্কার, সংরক্ষণ এবং গাছপালার শাখা–প্রশাখা কাটার কাজের কারণে এই দীর্ঘ লোডশেডিং কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সোমবার বিকেলে পিডিবির সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে—১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল গেট, বন্দর রোড ও আশপাশের এলাকা।

আরও পড়ুন: হাসিনা-কামালকে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

কালীঘাট ফিডারের আওতাভুক্ত আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলা রোড ও আশপাশের এলাকা এবং বোরহান উদ্দিন ফিডারের বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও সংলগ্ন এলাকা থেকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশের অঞ্চল এবং ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট, উপশহর ডি–ব্লক মেইন রোডের দুই পাশ ও আশপাশ এলাকায়ও বুধবার বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।

ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950