হাসিনা-কামালকে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯ নভেম্বর ২০২৫, ০২:৪৪ AM
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে সেই চিঠি প্রস্তুত হচ্ছে। তবে সেখানে রায়ের কপি পাঠানো হবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হওয়ার কাজ চলছে। আজই এটি পাঠানো হতে পারে। নোট ভারবাল (আনুষ্ঠানিক কূটনৈতিক) আকারে চিঠি পাঠানো হবে।

তৌহিদ হোসেন জানান, মামলার রায়ের কপি ভারতে পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠিতে রায়ের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তর করার অনুরোধ জানানো হবে।

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করে সোমবার (১৭ নভেম্বর) মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরাতে সোমবার রাতেই বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে।

প্রবাসী স্বামীর আপত্তি, জাসাসের পদ ছাড়লেন ভাইরাল কনটেন্ট ক্…
  • ২৭ নভেম্বর ২০২৬
৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬