৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২২ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ AM
বিদ্যুৎ সরবরাহের লাইন

বিদ্যুৎ সরবরাহের লাইন © সংগৃহীত

জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২২ নভেম্বর) ৮ ঘণ্টা সিলেট নগরীর অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরীর পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, তারাপুর, শ্রাবনী, নিকুঞ্জ লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট নার্সিং কলেজ ও হোস্টেল, লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, মদিনা টাওয়ার, বাগবাড়ী ও সুরমা আবাসিক এলাকা। 

এছাড়াও লেকসিটি, কুমারগাঁও, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াপাড়া, আখালিয়া, কালিবাড়ী, পনিটুলা, লন্ডনি রোড, নরসিংটিলা, এতিম স্কুল রোড, আখালিয়াঘাট, দুদক অফিস, সমাজ সেবা অধিদফতর, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার ব্রাহ্মণশাসন, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, দুর্সকি, ভাটা বাজার, উপরপাড়া ও কোরবার টিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা হবে বলেও জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪। গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬