আজ সকাল থেকে টানা ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যে যে জেলায়

২৯ নভেম্বর ২০২৫, ০৭:০৮ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:০৮ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

আজ (শনিবার) সকাল থেকে টানা ৯ ঘণ্টা সিলেট, জয়পুরহাট ও গাজীপুরের নির্দিষ্ট কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে পূর্বঘোষণা অনুযায়ী, কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর, কাস্টঘর, সোবাহনাীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। একই সময়ে ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।

নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করেছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।

এছাড়াও জয়পুরহাট জেলার শহরজুড়ে শনিবার (২৯ নভেম্বর) সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে গত ২৪ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সুত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-জয়পুরহাট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নেসকো জয়পুরহাট দপ্তরের আওতাধীন সকল এলাকা এই সময়সূচির অন্তর্ভুক্ত থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে, জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায়ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কালীগঞ্জ, সেভেন রিংস ও জাংগালিয়া এলাকায় রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081