‘সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল মহিয়সী নারী খালেদা জিয়া’

২৯ নভেম্বর ২০২৫, ০২:৪৪ PM
মিজানুর রহমান আজহারী ও খালেদা জিয়া

মিজানুর রহমান আজহারী ও খালেদা জিয়া © সংগৃহীত

বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা খুবই কম হলেও বেগম খালেদা জিয়া সেই অল্পসংখ্যক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের অন্যতম—বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (২৯ নভেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান আজহারী বলেন, ‘নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব‍্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন।’

তিনি আরও বলেন, বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাঁকে আন্তরিক দুআয় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দুআ ও ভালোবাসা পাওয়া সত‍্যিই পরম সৌভাগ্যের।

খালেদা জিয়ার আরোগ্য কামনা করে আজহারী বলেন, আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬